শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

আশুলিয়ায় ৩৪ লাখ টাকার ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদ/ক ব্যবসায়ী গ্রেফতার র‍্যাব-৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে র‍্যাব-৪-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাব-৪-এর একটি দল সেখানে অভিযান পরিচালনা করে শাহিন আলম ও বাবুলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে মজুদ করত। পরে আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে অধিক দামে এসব মাদক বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৪। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব-৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin