
আরিফ রব্বানী ময়মনসিংহ : বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্বাচনের প্রস্তুতি নিয়ে সমিতির ময়মনসিংহ বিভাগ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ অক্টোবর) ময়মনসিংহ জেলা খাদ্য বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এসময়
বক্তারা আগামী আমন ও বোরো মওসুমের মধ্যবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির নির্বাচনের আশা ব্যক্ত করেন।
সিদ্ধার্থ শংকর তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খাদ্য পরিদর্শক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান স্বপন, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি শাহ মাজাহারুল ইসলাম কামাল, কেন্দ্রীয় নেতা খন্দকার সেলিম হোসেন, খোরশেদ আলম মাসুদ, ,ফারুক নয়ন, , ইলিয়াস সরকার, ইব্রাহিম হোসেন, , নাজমুল ইসলাম, , ময়মনসিংহ বিভাগের নেতা ফজলে রানা, , সাজ্জাদ হোসেন খান । বিভাগ ও জেলা ইউনিটের নেতৃবৃন্দ। সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।
সভার মূল আলোচ্য বিষয়সমূহের মাঝে ছিলো আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা,পরিদর্শকগণের পেশাগত অধিকার, মর্যাদা রক্ষা এবং যৌক্তিক দাবি আদায়ে নির্বাচনী ইশতেহার উপস্থাপন, প্রার্থীদের পরিচয় ও প্যানেল পরিচিতি পর্ব,মাঠপর্যায়ে কর্মরত খাদ্য পরিদর্শকদের সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে খোলামেলা মতামত গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা।
• মতবিনিময় সভায় কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ভোটারদের অধিকার রক্ষা এবং খাদ্য পরিদর্শকদের মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রতিশ্রুতি প্রার্থীরা মতবিনিময় সভায় তুলে ধরেন।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনের কোন সুনির্দিষ্ট বা সাম্প্রতিক তারিখ বা বিস্তারিত তথ্য বর্তমান জাতীয় গণমাধ্যমে পাওয়া না গেলেও ইতিমধ্যে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির বিভিন্ন আঞ্চলিক ইউনিট ও জেলা পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।