
কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে এক বৃদ্ধার কানের দুল, গলার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার পাজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মৃত মহিত ব্যানার্জির স্ত্রী আরুতি ব্যানার্জি নিজ ঘরে থাকাকালীন মাক্স পরিহিত এক যুবক ঘরে ঢুকে আনা ওজনের কানের দুল ও আনা ওজনের স্বর্ণের গলার চেইন নিয়ে চলে যায়। প্রাণভয়ে তিনি চিৎকার করেন নি।
স্থানীয় লোকজন পরবর্তীতে এগিয়ে আসলেও কোন সন্ধান মেলেনি। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নিরাপদ রায় বলেন, তাৎক্ষণিক তিনি ইউনিয়ন বিট অফিসার এস আই আবদুল হক সাহেব কে জানিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন এ ঘটনার থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।