শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

মহেশপুরে ৫০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মা-দক কারবারি আনারুল গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আনারুল ইসলাম (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (০৫ অক্টোবর ২০২৬) রাত ১৯:৪৫ ঘটিকায় মহেশপুর থানাধীন ৪নং স্বরুপপুর ইউনিয়নের হানিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনারুল ইসলাম মহেশপুর থানার হানিফপুর গ্রামের মৃত আলী কদরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আঃ হান্নান সংগীয় ফোর্সসহ এলাকাটিতে মাদক ও অস্ত্র উদ্ধার এবং পরোয়ানা তামিলের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উক্ত স্থানে মাদক লেনদেন চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোঁচ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা।

আসামীর পূর্ব রেকর্ড (পিসিপিআর) যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে মহেশপুর থানায় পূর্বের আরও ৩টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, “উদ্ধারকৃত মাদকের ঘটনায় মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ০৫/১০/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin