
কালকিনি-ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার সরকারি রাস্তার গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) সকালে গোপালপুর বাজার এলাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সরদার গোপালপুর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার গোপালপুর এলাকার সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় সোহেল সরদারের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “সোহেল সরদার গোপালপুরের গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।