
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ফেনী জেলার ফুলগাজী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাঙ্ক্ষিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ দেশের ৫৬ জেলার ৭৭ উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম- সেবা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা কৃষি অফিসার ডাঃ মোঃ মামুনুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কৃষক ও ফ্যামেলি কার্ডের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।