
হেলাল শেখঃ ঢাকা জেলার ধামরাইয়ের সাংবাদিক আশরাফুল ইসলাম আর নেই। শনিবার (২১ মার্চ ২০২৬ইং) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক আশরাফুল ইসলাম ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় তার পথচলা শুরু হয় জাতীয় দৈনিক চৌকস পত্রিকার মাধ্যমে।
তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় তার নিজ এলাকায় স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।