রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল যশোর: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ৬০০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে। এসব অভিযানে ৫০ বোতল সিরাপসহ মনিরুজ্জামান (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​আটক মনিরুজ্জামান শার্শা থানার রুদ্রপুর গ্রামের কোরবান আলীর ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ছয়টার দিকে রুদ্রপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মনিরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। আটক আসামিকে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

​এর কিছু সময় পর, সকাল সাতটার দিকে একই সীমান্তে পরিচালিত অপর এক অভিযানে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় আরও ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেন।

​খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার ও যেকোনো ধরনের সীমান্ত অপরাধ বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin