রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

রাঙ্গাবালীর ৮ গ্রামে ঈদ উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী থেকে..
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক সময়ে নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় উপজেলার পশুরীবুনিয়া দায়রা বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
মধ্যপ্রাচ্যের সাথে সংহতি রেখে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা ধর্মীয় বিধান অনুসারে ৩০ রমজান পূর্ণ করে আজ ঈদের নামাজ আদায় করেন।

একই সময়ে রাঙ্গাবালীর নিজহাওলা এবং ফুলখালী গ্রামেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অন্তত ৫ হাজার মানুষ অংশ নেন।

দরবার সংশ্লিষ্টরা জানান, সারা দেশে সমন্বিতভাবে একই সময়ে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের জন্য পানি ও অজুর ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবক দল কাজ করে।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin