বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩০১ Time View

মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মার্চ, ২৬ রমজান, সোমবার বিকেলে শ্রীকাইল সরকারি কলেজ অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে সফলতা কামনা করা হয়।
বক্তারা বলেন, তারেক রহমান ও আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সভাপতিত্ব করেন শ্রীকাইল সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মিয়া গোলাম সারোয়ার।
এ সময় মুরাদনগর উপজেলা, ১নং শ্রীকাইল ইউনিয়ন এবং শ্রীকাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে শ্রীকাইল সরকারি কলেজ শাখা ছাত্রদল ও ১নং শ্রীকাইল ইউনিয়ন ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin