রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রীর চাপ, দু-র্ঘটনার আ-শঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

হেলাল শেখঃ আসন্ন পবিত্র ঈদকে ঘিরে আরিচা-কাজিরহাট নৌ-রুট-এ স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের অভিযোগ উঠেছে। এতে যাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ, পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সরেজমিনে দেখা যায়, আরিচা ঘাট ও কাজিরহাট ঘাট এলাকায় হাজার হাজার যাত্রী ভিড় করছেন নদী পারাপারের জন্য। পাবনা, রাজশাহী ও নাটোরগামী যাত্রীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘাট এলাকায় অবস্থান করছেন।
যাত্রীদের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোট ও লঞ্চ চলাচল করছে। এতে জীবনের ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যেমন লাইফ জ্যাকেটেরও অভাব দেখা গেছে।
স্থানীয়রা জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই এই নৌ-রুটে যাত্রী চাপ বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

সচেতন মহলের দাবি, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি, যাত্রী পরিবহনে নিয়ম মেনে চলা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin