সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হলেন মো. মোস্তাক মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:
বিএনপির বর্ষীয়ান নেতা ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া-কে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত প্রশাসক মো. মোস্তাক মিয়া বিষয়টি দৈনিক বাংলা পত্রিকাকে নিশ্চিত করে বলেন, “সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং কুমিল্লা জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।”
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা পরিষদের কর্মকর্তারা মনে করছেন, এ নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ও জেলা পরিষদ আইন অনুযায়ী, প্রশাসক হিসেবে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মো. মোস্তাক মিয়া বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার এ নিয়োগে গত ১৬ মার্চ সোমবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ কুমিল্লা জেলা পরিষদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, জেলা পরিষদের অর্থায়নে জেলার সদরসহ বিভিন্ন উপজেলার উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin