বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অব/মুক্তকরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ (১৬ থেকে ৩০ আগস্ট) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (১৬ আগস্ট) বেলা ১১ টায় “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম।

গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারী এন্ড মেরিন বায়োসাইন্সের সহকারী অধ্যাপক প্রান্ত সাহা, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফজলুল কবির দারা।

উক্ত সভায় বক্তারা বলেন একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য পুকুর প্রস্তুতি, পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করার উৎসাহ প্রদান করেন এবং আরো বলেন মৎস্য চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। তাই সকলকে বেশি করে মৎস্য চাষের আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ মৎস্য চাষীদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন পূর্বক পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, বিভিন্ন মৎস্য খামারের মালিক, চাষী, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সকল শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin