সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
উল্লাপাড়ায় নবজাতকের ম-রদেহ উদ্ধার  তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির ম/তবিনিময় পীরগঞ্জে অ/গ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষ/তিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ বানারীপাড়ার পদ ব-ঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আশুলিয়ায় অ-স্বাস্থ্যকর ফু/সকা ও অতিরিক্ত দামে তেল বিক্রির অ-ভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জ-রিমানা ঢাকার সাভারের আলোচিত সেই সাব-রেজিস্ট্রার জাকিরকে ক্লো/জ শার্শায় চাঁ/দা না পেয়ে হাম/লা ভাং/চুর ও মারপিট; আতঙ্কে গ্রাম ছাড়ছেন ভুক্তভোগীরা ঝালকাঠির নলছিটিতে সেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পানি নি-ষ্কাশনের নালায় বাঁধ,জলাবদ্ধতা কৃষকের ভোগান্তি “বাঁধ অ-পসারণের দাবিতে মহাসড়ক অ-বরোধ

নিউ মুরিংয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহ/ফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নিউ মুরিং এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ইউসুফ মালুম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়া সংগঠক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা। তার দেখানো পথে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে।” তিনি রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নূর উদ্দিন মুন্না এবং ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর উদ্দিন শরীফ দিদার। তারা বলেন, রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত চেতনা।

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাদ আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সহ-প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে ইউসুফ মালুম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন উর রশীদ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

পরিশেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে রমজানের তাৎপর্যপূর্ণ ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin