
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ৭৪টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঝে সরকারের বরাদ্দকৃত ১৯২ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্নের উপস্থিতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ২৪ কার্টুন খেজুর ইয়াতিমখানা ও মাদ্রাসা প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ইফতারে সহযোগিতার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন বলেন, সরকারের পক্ষ থেকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।