রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

আওয়ামী লীগের সাবেক এমপি, জোয়াহেরুল ইসলামের ম-রদেহ বেনাপোল সীমান্তে  হস্তান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১০ Time View

আজিজুল ইসলাম, যশোরঃ ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া  টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য, ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ  ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায়  ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে, তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।

 শুক্রবার  কোলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে, একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধোরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর জোয়াহেরুল ইসলাম, অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin