রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে জামায়াতের উদ্যোগে ৮ শ-তাধিক পরিবার পেল ঈদ উপহার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫৭ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আজ রবিবার (১৫ মার্চ)সকাল ৯ টায় সিরাজগঞ্জ পৌরসভার দারুল ইসলাম মডেল দাখিল মাদরাসার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে ৮ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল, চিনি,সেমাই,লাচ্ছা,পেঁয়াজ ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।বিতরণ
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর মাওলানা শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহ. সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ,শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদ সামগ্রী প্রদান পূর্ব আলোচনায় বক্তারা বলেন,ঈদ মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। তবে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যদি এই আনন্দ থেকে বঞ্চিত থাকে,তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায় না। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন,মানবসেবা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই আদর্শকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও সমাজের দরিদ্র,অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী দরিদ্র পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন স্থানের ন্যায় সিরাজগঞ্জ শহর শাখাও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin