শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :-
জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে এসপির অ-ভ্যর্থনা ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৬৬টি শাড়ি, ৩১টি কম্বল, ২৭টি চাদর, ৫টি তৈরি পোশাক, ৫ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, সাড়ে ৭ কেজি কিসমিস, ২ হাজার ৫০টি চকলেট, ১২০টি খাদ্যসামগ্রী, ৩ কেজি আমসত্ত্ব, ২০০টি ওষুধ, ২৮ প্যাকেট পানমসলা এবং ১ হাজার ৪৭২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin