শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

হেলাল শেখঃ দেশে আবারও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। পাবনার আমিনপুর, রূপপুর, মাসুমদিয়া, কাশিনাথপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চন্দ্রা, আশুলিয়া, সাভার, মিরপুরসহ সারাদেশে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মির কারণে কোনো অপরাধী অপরাধ করলেও তার প্রতিবাদ করার সাহস পায় না।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬ইং) জানা গেছে, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে কিছু অপরাধীকে আটক করলেও আদালত থেকে জামিনে এসে আবারও সেই অপরাধমূলক কর্মকাণ্ড করে। উল্লেখ্য, গত কয়েকদিনে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের রূপায়ন মাঠ ও চিত্রশাইলসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের মহড়া দেখা যায়।
জানা যায়, আশুলিয়ার চিত্রশাইল জামগড়া ও রূপায়ন আবাসন-১ এর মাঠ ও ধামসোনা ইউনিয়নের ভাদাইলসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। ভুক্তভোগীরা আশুলিয়া থানায় অভিযোগ করলেও কিছু পুলিশ অফিসার এসব অভিযোগের তদন্তই করেন না, পুলিশের নিরব ভুমিকা দেখে এলাকাবাসী সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন বলে ভুক্তভোগীরা জানান। কিছু অভিযোগের তদন্ত করলেও আসামী ধরতে পারেন না তারা। আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মুখোশধারী কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা প্রায়ই ঘটে। দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে এমন ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনায় এলাকার সাধারণ জনগণের মনে আতঙ্ক তৈরি করেছে সন্ত্রাসীরা। অনেকেই দাবি করেন যে, ১৫ থেকে ২০ বছর বয়স বা তারচেয়ে বেশি বা কম বয়সের কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। এর কারণে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, ফিটিংবাজি, চাঁদাবাজির ঘটনা প্রায়ই ঘটছে, আশুলিয়া থানায় অভিযোগ করলেও ভুক্তভোগীরা অনেকেই বিচার পাচ্ছেন না বলে জানায়।
আশুলিয়ার জামগড়া ও রূপায়ন আবাসন-১ এর মাঠসহ বিভিন্ন এলাকায় প্রায়ই ফিটিংবাজি মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমন সংবাদ শোনার পর তদন্তের জন্য পুলিশ টিম ঘটনাস্থলে গেলে কাউকেই পাওয়া যায় না বলে পুলিশ জানায়। এর আগে ১০-১৫জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী সহযোগিতা করলে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের গ্রেফতার করা সহজ হবে, আমাদের অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানায়। উল্লেখ্য এলাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ প্রতিটি এলাকাবাসী, সেই সাথে চরমপন্থী দল আবারও সক্রিয় হচ্ছে বলে অনেকেই জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin