শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঘাটাইলে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা সভাপতি হেলাল, সম্পাদক রাজু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) উপজেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনায়েত করিম রাজু।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘাটাইলের পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা করেন, টাঙ্গাইল প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার প্রচার সম্পাদক মো. কামাল হোসেন।

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক ভিপি ও ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান, পৌরসভার সাবেক কমিশনার শাহাদত হোসেন শামীম এবং ঘাটাইল ট্রাক মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক।

কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন মো. আব্দুল্লাহ হক। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. রবিউল ইসলাম, মো. সোহেল রানা ও মো. আব্দুল রহিম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফয়েজুর রহমান রকি, কোষাধ্যক্ষ মো. দুলাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক সুমন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, মো. জাহিদুল ইসলাম বাবু, মো. আবিদ, মো. আব্দুর হোসেন,মেহেদী হাসান লিপুসহ অন্যরা।

কমিটির অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার সিদ্দিকী সোহেলসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নতুন এই কমিটির মাধ্যমে ঘাটাইলের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin