শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

“সাহিত্য মানুষের মনের দর্পণ, কবিদের আত্মার খোরাক এবং সমাজ পরিবর্তনের এক নীরব শক্তি।”
সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও মননশীল সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বরিশালের গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার কার্যালয়ে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এইচএসটিটিআই-এর পরিচালক ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার উপদেষ্টা, জহুরুল ইসলাম জহির

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন ভূঁইয়া এবং দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের উপদেষ্টা ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবিরত্ন শিকদার রেজাউল করিম।

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা হাওলাদার, লিটন খান, মোঃ সুমন হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম সোহাগ ও মোঃ কাজী নাঈম।

এ সময় দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাহিত্য সম্পাদক ভীষ্মদেব বাড়ৈ, অর্থ সম্পাদক আব্দুল মতিন ফরাজী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া গৌরনদী উপজেলা শাখার উপদেষ্টা ফাতেমা জান্নাত চাঁদনী, সহ-সভাপতি ডা. আবুল হাসান আকন, প্রচার সম্পাদক মোঃ সোহরাব শরীফ, কবি সোহেল আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের সদস্য ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য কেবল আনন্দ ও বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, চেতনা, মানবিকতা ও মননশীলতার বিকাশ ঘটায়। সমাজে সুস্থ সংস্কৃতি ও ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহিত্যচর্চার গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করা এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের সৃজনশীল প্রতিভা বিকাশে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবগঠিত কমিটির পক্ষ থেকে গৌরনদীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin