শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

​কুড়িগ্রাম প্রতিনিধি:

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিধি তোয়াক্কা না করেই চলছে ইট পোড়ানোর মহোৎসব। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ৯টি উপজেলায় মোট ১০৮টি ইটভাটার মধ্যে মাত্র ৩৬টির বৈধ কাগজপত্র রয়েছে। অবশিষ্ট ৭২টি ইটভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। কৃষিজমি ও জনবসতির ঘেঁষে গড়ে ওঠা এসব ভাটার কালো ধোঁয়া ও ধুলাবালিতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে ফসলি জমি, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নাগেশ্বরী উপজেলার ২০টি ইটভাটার মধ্যে ১৫টি এবং ভূরুঙ্গামারী উপজেলার ৯টি ভাটার মধ্যে ৩টির পরিবেশ ছাড়পত্র নেই। বিশেষ করে নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের এগারোমাথা এলাকায় মাত্র দুই কিলোমিটারের মধ্যে কৃষিজমি ও বসতবাড়ি ঘেঁষে গড়ে উঠেছে জেবিএল ব্রিকস, টিএমএইচ ব্রিকস, জিএস ব্রিকস, এএন ব্রিকস ও এনবি ব্রিকস। এছাড়া সন্তোষপুর ইউনিয়নের আলেমের তেপতি এলাকায় মেসার্স ডিএ ব্রিকস, এজেপি ব্রিকস, এমএসবি ব্রিকস, এমবিবি ব্রিকস; ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুরে কেজিপি ব্রিকস ও ভিতরবন্দ ডিগ্রি কলেজ সংলগ্ন চৌধুরী ব্রিকস এবং ভূরুঙ্গামারীতে মেসার্স টিএমএইচ ব্রিকস, মেসার্স মুন ট্রেডার্স ও গছিডাঙ্গার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সসহ জেলার বিভিন্ন স্থানে নিয়ম ভেঙে ইট তৈরি চলছে।

সম্প্রতি, দুধকুমার, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ নদীবেষ্টিত ও সাড়ে চার শতাধিক চরাঞ্চল অধ্যুষিত কুড়িগ্রামের প্রান্তিক চাষিরা কঠোর পরিশ্রমে ফসল ফলালেও বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলাবালিতে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমি স্থায়ীভাবে অনুর্বর হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

​স্থানীয় বাসিন্দা জাহান আলী, সহিদুর রহমান ও মাহিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাটার ধোঁয়া ও ধুলাবালি বাতাসে মিশে বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ছে। এতে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানা রোগ বাড়ছে। ফসলের ক্ষতির পাশাপাশি আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।”পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরাও সতর্ক করে বলেছেন, জনবসতি ও ফসলি জমির কাছে ইটভাটা স্থাপন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি বিপর্যয় ডেকে আনছে।

অবৈধভাবে ভাটা পরিচালনার বিষয়ে ভাটা মালিক নজরুল ইসলাম নজু ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজনের দাবি, বিভিন্ন দপ্তরে অর্থের বিনিময়ে তারা কার্যক্রম চালাচ্ছেন এবং আদালতের দেওয়া তিন মাসের মধ্যে কিলন ও মাঠে থাকা কাঁচা ইট পুড়িয়ে শেষ করা সম্ভব নয়; করলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। জেলা ইটভাটা মালিক সমিতির নেতারাও একই সুরে জানিয়েছেন, কিলন ও মাঠে ইট থাকায় দ্রুত বন্ধ করা কঠিন, তবে আদালতের বেঁধে দেওয়া তিন মাসের মধ্যে কার্যক্রম গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হলেও বাস্তবে পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা রয়েছে।

​এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

​কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জেলায় ৩৬টি ভাটার ছাড়পত্র রয়েছে এবং ছাড়পত্রহীন কয়েকটি ভাটা হাইকোর্ট থেকে সীমিত সময়ের জন্য অনুমতি নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তবে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

​অন্যদিকে, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে।

আইন, জরিমানা আর সাময়িক আদালতের আদেশের বেড়াজালে আটকে থাকা কুড়িগ্রামের ইটভাটা সংকট এখন কেবল পরিবেশগত ইস্যু নয়, বরং জেলার খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্যের সাথে সরাসরি জড়িত। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, কেবল জরিমানা বা সাময়িক ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় কঠোর ও স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin