শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

​

আজিজুল ইসলামঃ ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে বিয়েতে রূপ নিয়েছে। ভিনদেশি তরুণীর এমন আগমনে এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বর সোহাগ হোসেন (৩৪) শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে। কাজের সুবাদে দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় অবস্থানকালে টিকটকের মাধ্যমে নূর হায়াতির সঙ্গে তাঁর পরিচয় হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সেই পরিচয় গভীর ভালোবাসায় রূপ নেয়।

​সম্পর্কটিকে স্থায়ী রূপ দিতে সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন নূর হায়াতি। পরে ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

​এদিকে বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​দুই দেশের দুই তরুণ-তরুণীর এমন মিলনে এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin