শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া চৌরাস্তা থেকে কিছুটা ভেতরে ভুঁইয়া পাড়া এলাকায় হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড়সহ আশপাশের এলাকায় সারা বছর জলাবদ্ধতা লেগে থাকার অভিযোগ উঠেছে। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জামগড়া ভুঁইয়া পাড়া এলাকার হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তায় জমে থাকা নোংরা পানির কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিক্ষার্থী ও পোশাক শ্রমিকদের প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, জামগড়া এলাকায় প্রায় ১২ মাসই জলাবদ্ধতা থাকে। কয়েকটি বাড়ির মালিক তাঁদের বাসাবাড়ির বাথরুমের নোংরা পানি সরাসরি রাস্তায় ছেড়ে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। ফলে রাস্তার পানি দীর্ঘদিন জমে থাকছে এবং পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এ সমস্যা সমাধানের জন্য আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের কাছেও বিষয়টি তুলে ধরা হয়েছে। এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমস্যাটি সম্পর্কে অবগত থাকলেও জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।

স্থানীয়দের প্রশ্ন, বছরের পর বছর এমন দুর্ভোগ চলতে থাকলেও দেখার কি কেউ নেই? শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, কার্যকর ড্রেনেজ নির্মাণ এবং যেসব বাড়ি থেকে নোংরা পানি রাস্তায় ছাড়া হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জনদুর্ভোগের এই চিত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জামগড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin