শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :-
বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার জমিজমা নিয়ে বিরো-ধের জেরে ছোট ভাইয়ের কো-পে বড় ভাই নিহ-ত ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক

দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লা-শ উদ্ধার, মিলল চিরকুট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

নিহত খোরশেদ হাওলাদার ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তার ক্রোকারিজের ব্যবসা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য গত ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে খোরশেদ বাড়িতে একাই থাকতেন। তিনি নিয়মিত ভোরে বাইরে নাস্তা করে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।

খোরশেদের বন্ধু ও স্থানীয় গ্রাম পুলিশ বিপ্লব জানান, বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত কয়েকজন বন্ধু মিলে তারা একসঙ্গে আড্ডা দেন। পরে রাত পৌনে ১০টার দিকে খোরশেদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।

বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ এবং তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে তিনি এক বন্ধুকে নিয়ে খোরশেদের বাড়িতে যান।

এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেওয়া হয়। পরে তার উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোরশেদের মরদেহ দেখতে পান তারা।

নিহতের বড় ভাই সাইদুল হাওলাদার জানান, ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকত। স্ত্রী অসুস্থ হয়ে বাবার বাড়িতে যাওয়ার পর থেকে সে একাই বাড়িতে ছিল।

বৃহস্পতিবার সকালে দোকানে চলে গেছে ভেবে পরিবারের কেউ খোঁজ নেয়নি। সন্ধ্যায় তার বন্ধুরা বাড়িতে গিয়ে দরজা ভেঙে মরদেহ দেখতে পায়। এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুটও পাওয়া যায়।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার হওয়া চিরকুট যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin