শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :-
জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে প্রা-ণ গেল ২ বোনের সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান, ২৫ লাখ টাকার চো-রাচালানি পণ্য আ-টক সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে এসপির অ-ভ্যর্থনা ঝালকাঠি যুবদল নেতা জাহিদের বিরুদ্ধে অ-পপ্রচারের অ-ভিযোগ নীলফামারী জেলায় বি-চার বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

মিঠুন সাহা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নবেম্বর) বেলা ৩টায় স্কুল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম রেজা।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা। সন্তানের পড়ালেখার খোঁজ-খবর রাখা, শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং নৈতিক শিক্ষায় উৎসাহিত করা অভিভাবকদের দায়িত্ব।

এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম রুবেল, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মিঠুন সাহা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

এ সময় স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের যার যার ধর্ম অনুযায়ী ধর্মের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড উপহার হিসেবে প্রদান করা হয়।

বক্তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসঙ্গে কাজ করলেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। পড়ালেখার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin