শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭০ Time View

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. সাব্বির হোসেন ওরফে সাব্বির সাধু (২৯)। সে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নের পুঠিয়া কান্দারা মণ্ডলপাড়ার মৃত আঃ গফুর মোল্লার ছেলে এবং বর্তমানে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর (দৌলতপুর) গ্রামে আনিসুর রহমানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অনুসন্ধানে জানা গেছে, সাব্বির সাধু দিনের বেলায় তারাগঞ্জ উপজেলায় একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। বৈধ এই চাকরির আড়ালে এলাকার মানুষের কাছে পরিচিতি তৈরি করলেও রাত নামতেই তিনি বদলে যেতেন মাদক কারবারিতে এবং গোপনে ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে তারাগঞ্জ থানার এসআই সামসুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স রাত্রিকালীন মোবাইল ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ছিলেন। রাত ১১টা ৫ মিনিটের দিকে বেলতলী মেডিকেল মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, শিয়াল ডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে এক ব্যক্তি অবৈধভাবে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বিরকে হাতেনাতে ধরে ফেলা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে রাত ১১টা ৩০ মিনিটে বৈদ্যুতিক আলোর উপস্থিতিতে এবং ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের সাহায্যে তল্লাশি চালিয়ে তাঁর ট্রাউজারের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ০.২ গ্রাম, আনুমানিক মূল্য ৬০০ টাকা) এবং বাঁ পকেট থেকে পুরাতন খবরের কাগজে মোড়ানো ১০ গ্রাম শুকনা গাঁজা (আনুমানিক মূল্য ২০০ টাকা) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ ও আশপাশের এলাকায় রাতে মাদক কেনাবেচার তৎপরতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ ছিল এবং দিনের চাকরির আড়ালে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানাজানি হওয়ায় তাঁরা বিস্মিত ও ক্ষুব্ধ, তবে পুলিশের এমন অভিযানে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা (মামলা নম্বর-১৩) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin