বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় এসিল্যান্ড নিশাত আনজুমকে ফুলেল শুভেচ্ছা জানান নিরাপদ সড়ক চাই (নিসচা) সিংড়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সাক্ষাৎকালে এসিল্যান্ড নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে নিরাপদ সড়ক চাই সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নবগঠিত কমিটির সফলতা কামনা করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক ও তরুণ সাংবাদিক মো. ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, সদস্য জুলমাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin