
হেলাল শেখঃ নরসিংদীর পশ্চিম ভেলানগর ও চিনিশপুর ইউনিয়নের আংশিক এলাকায় নিরব বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং মব সৃষ্টি করে হামলার ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল, “জিরো ফার্মাসিউটিক্যালস লিমিটেড—নিরব বাহিনীর কাছে জিম্মি”।
বুধবার (২৫ নভেম্বর) অভিযোগ রয়েছে, নিরব নামে এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা ওই বাহিনীতে প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য রয়েছে। স্থানীয় ব্যবসায়ী, বাড়ি নির্মাণকারী ও সাধারণ এলাকাবাসী এই বাহিনীর কর্মকাণ্ডে অতিষ্ঠ এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে ভুক্তভোগীদের দাবি।
এ ঘটনায় নিরবের বাবা হাফিজ উদ্দিন, যিনি স্থানীয়ভাবে মেম্বার হিসেবে পরিচিত, ছেলের দুর্ব্যবহার ও হুমকির বিষয়ে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, কয়েকজন কথিত সাংবাদিকের আশ্রয়-প্রশ্রয়ে বাহিনীটির সদস্যরা আরও বেপরোয়া হয়ে উঠছেন। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই করা প্রয়োজন।
ভুক্তভোগী ও সচেতন মহল অবৈধ অস্ত্র উদ্ধার, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা। স্থানীয় বিএনপির নেতাদের অবগত করা হয়েছে। পুলিশ জানায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।