বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইট ভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অপর একটি ইট ভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
এদিন অভিযানে কেশরহাট পৌর এলাকার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জেস্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের (ইউপি) ধামিনপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভেঙে দেয়া হয়।
এ ছাড়াও কেশরহাট পৌর এলাকার মরগার বিলে আমজাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এসআরবি-৫ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ১২০ ফুট স্থায়ী চিমনি বিশিষ্ট ইট ভাটা এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin