
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক ধামেরঘাট বিওপির একটি টহল দল হাবিলদার মোঃ জহুরুল হক এর নেতৃত্বে পঞ্চগড় সদর থানাধীন খালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৬৮/৩৯-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০১টি ভারতীয় বকনা গরু আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
এ বিষয়ে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি), লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।