বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি উল্লাপাড়া মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মা-নববন্ধন প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩

উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের নাম মোন্নাফ হোসেন (৩৫)। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে। অপর নিহত ব্যক্তি ওই সিএনজির যাত্রী। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সময় সিএনজিটি একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে নবগ্রাম গ্রামের পাশে অজ্ঞাত একটি বাস বা ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সিএনজিচালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।উল্লাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিচয় শনাক্ত এবং ঘাতক গাড়িটি খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin