শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী।আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে খন্দকার রমজান আলী ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম জমা দেন।চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষে খন্দকার রমজান আলী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সম্বল করে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলাম। আমি জনপ্রতিনিধি হতে চাই না, হতে চাই আপনাদের একজন নিবেদিতপ্রাণ সেবক। আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। আপনারা দোয়া করবেন, যেন আমি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি।
মনোনয়ন ফরম জমাকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী, ৭নং ওয়ার্ড বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোঃ শাহিন, মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী তোতা, আবুল কালাম, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin