শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) নেজামপুর মাঠে এই ঘটনা ঘটেছে। একই পুকুরে পর পর দু’বার বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে,তানোরের দেউল গ্রামের ফখরুল ইসলাম কামারগাঁ ইউপির নেজামপুর মাঠে ৫০ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন।কিন্ত্ত মেয়াদোত্তীর্ণ হবার আগেই তার কাছে থেকে পুকুর হাতিয়ে নিতে তৎপরতা শুরু করে কেশরহাট বাকশৈল এলাকার খয়ের আলী ও আব্দুর রব।
ভুক্তভোগী ফখরুল ইসলাম বলেন, এর আগেও একবার তার পুকুরে বিষ প্রয়োগ করে,এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।সম্প্রতি খয়ের আলী, আব্দুর রব ও হিরা তার পুকুরের পাহারাদারকে মারপিট করে পুকুর পাড় থেকে তাড়িয়ে দিয়ে ঘরে তালা দেয়।এদিকে পাহারাদার না থাকার সুযোগে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়।ফখরুল ইসলামের দাবি খয়ের ও রব তার পুকুরে বিষ প্রয়োগ করেছে।এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নষ্ট করেছে। এর আগেও বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নষ্ট করেছিলেন। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এবিষয়ে জানতে চাইলে খয়ের আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি ফখরুল ইসলামের কাছে প্রায় ২১ লাখ টাকা পাবেন।তিনি টাকা না দেবার কৌশল হিসেবে এসব করছেন।এ ঘটনার সঙ্গে তার বা তাদের কোনো সম্পৃক্ততা নাই।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin