শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃ-ত্যু, লা-শের অপেক্ষায় স্বজনদের আ-হাজারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু। স্টাফ রিপোর্টার ।।

সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুনুর রশিদ (৪০)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।

পরিবার সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর কাজ শেষে বাসায় ফেরার পথে রিয়াদের রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশিদ। এ সময় সহকর্মীরা তাঁকে দ্রুত রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়েছে।

নিহত মামুনুর রশিদ ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের দার্শরা উত্তরপাড়া গ্রামের মৃত হরমুজের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১৫ বছর, বড় ছেলে ৭ বছর ও সাড়ে তিন বছর বয়সী তিন ছেলে এবং বৃদ্ধা মাকে রেখে গেছেন।

স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন মামুনুর। কিন্তু তাঁর মৃত্যুর পর পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবারটি।

তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর বলেন, মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা প্রয়োজন
তিনি এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।

এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে তিন শিশুসন্তানের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। শেষবারের মতো বাবার মুখটি দেখার অপেক্ষায় রয়েছে তারা। পরিবারের সদস্যরা মামুনুর রশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin