বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন

‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

‎
‎থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
‎
‎বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রিন হিলের MIHR প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী আউটরিচ মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এ ক্যাম্পে মোট ৩০২ জন নারী, পুরুষ ও শিশু বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
‎উপজেলার হাস্তরাম পাড়া, দুলাচান পাড়া ও বাসিরাম পাড়ায় তিনটি কেন্দ্রে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এর আওতায় বাসিরাম পাড়া, হাস্তরাম পাড়া, কালিয়া পাড়া, থানারাম পাড়া, সাথিরাম পাড়া, গোবিন্দ্র পাড়া, তিলকচন্দ্র পাড়া ও দুলাচান পাড়াসহ মোট আটটি পাড়ার মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসেন।
‎ক্যাম্পে ২০২ জনকে সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া শিশু, গর্ভবতী মা ও কিশোরীসহ মোট ৫৯ জনকে বিভিন্ন ধরনের ইপিআই টিকা দেওয়া হয়। এর মধ্যে শিশুদের নিয়মিত টিকা, গর্ভবতী মায়েদের টিডি এবং কিশোরী ও যুবতীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা অন্তর্ভুক্ত ছিল।
‎এছাড়া পাঁচজন গর্ভবতী মাকে গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা (এএনসি) এবং দুইজন প্রসূতি মাকে প্রসব-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা (পিএনসি) সেবা দেওয়া হয়। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১৩ জন শিশুর পুষ্টিগত অবস্থা যাচাইয়ে MUAC পরীক্ষার মাধ্যমে অপুষ্টি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ২১ জনের র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্টের (RDT) মাধ্যমে ম্যালেরিয়া পরীক্ষা করা হয়।
‎ক্যাম্পে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক আবু দাউদ মোহাম্মদ হুমায়ুন কবীর ও চিকিৎসক চন্দন দাশ। এ সময় নার্সিং সুপারভাইজারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
‎অন্যদিকে, গ্রিন হিলের পক্ষ থেকে উপজেলা কো-অর্ডিনেটর, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও মিডওয়াইফ এবং ব্র্যাকের পক্ষ থেকে উপজেলা ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
‎এছাড়া তিনটি ক্যাম্প কেন্দ্রেই স্থানীয় পাড়ার কারবারিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। পাশাপাশি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জীবন ত্রিপুরা ক্যাম্পের কার্যক্রমে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
‎আয়োজকদের সহযোগিতায় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য, টিকাদান এবং ম্যালেরিয়া পরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়ায় এ উদ্যোগ স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin