বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান জননি-রাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের সংবাদ প্রকা-শের পর চেয়ারম্যানের বিষয়ে ত-দন্তু কমিটি গঠন

ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান মোঃ ফরহাদুল হক।তিনি ৩৫তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায়
অতিরিক্ত কৃষি অফিসার হিসাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গত ১৫ নভেম্বর তিনি ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসাবে যোগদান করেন। পরে১৭ নভেম্বর ২০২৬ তারিখে হালনাগাদ করা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের নভেম্বর ২০২৬-এর একটি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ববর্তী উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথীকে বীজ প্রত্যয়ন এজেন্সিতে বদলি করে নতুন কৃষি কর্মকর্তা হিসাবে ফরহাদুল হককে তার স্থানে পদায়ন করা হয়।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, উন্নত জাতের ফসল চাষে পরামর্শ প্রদান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা কৃষি কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যোগদানের মধ্য দিয়ে ময়মনসিংহ সদর উপজেলার কৃষি কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকরা প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সরকারি কৃষিসেবা পেতে আরও উপকৃত হবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষি সংশ্লিষ্টদের।

নবনিযুক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক বলেন, ময়মনসিংহ সদর একটি অত্যন্ত কৃষিবান্ধব ও সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের জীবনমান পরিবর্তনে কাজ করতে চান তিনি। কৃষকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। এ ক্ষেত্রে তিনি স্থানীয় কৃষক,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকদের
সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ উপজেলার কৃষি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা,কৃষি উন্নয়নের পথকে আরও গতিশীল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপরদিকে সদর উপজেলার কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণে নবাগত এই কর্মকর্তার দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় কৃষিবিদরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin