বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন

নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়নে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোতালেব হোসেন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে রানাপাশা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় কয়েকজন নেতার উপস্থিতি দেখা যায়নি।

কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া দিয়ে ইউনিয়নের জাহাতলা বাজার থেকে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পরে বৈশাখী চৌমাথা, হদুয়া, পোলেরহাট, উকিল বাজার, নাচনমহল বাজারের একাংশ, নতুনহাট বাজার, তেঁতুলবাড়িয়া বাজার ও তেঁতুলবাড়িয়া ফেরিঘাটসহ ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় নতুনহাট বাজারে বক্তব্য দেন রানাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা। তিনি নৈরাজ্যকারীদের সতর্ক করে বক্তব্য দেন।

পরে তেঁতুলবাড়িয়া বাজারে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী একতা পরিষদের সভাপতি মো. সুমন ফকির। তিনি বলেন, ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহী কয়েকজন প্রার্থী আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি নেতাকর্মীদের অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দলীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মো চুন্নু হওলাদার এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাহাতলা বাজারে এসে পৌঁছায়। সেখানে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin