বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান

জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু।। স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে কৃষকদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কৃষকেরা জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে তারা শিমগাছের পরিচর্যা করে আসছিলেন। ইতোমধ্যে গাছে ফুল ও সিম আসার পাশাপাশি শিম ধরতেও শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।

কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। মুহূর্তেই শেষ হয়ে যায় তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন।

স্থানীয় আতাউল মল্লা বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী কৃষক আফছের জানান, ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলেন তিনি। ওই জমির শিম বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, “ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু, স্টাফ রিপোর্টার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin