বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন ময়মনসিংহ সদরে নতুন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক এর যো-গদান জননি-রাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের সংবাদ প্রকা-শের পর চেয়ারম্যানের বিষয়ে ত-দন্তু কমিটি গঠন পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ঘাটাইলে ফ্রি মেডিকেল ক্যা-ম্প সৌদি আরবে কাল‌কি‌নির যুবকের মৃ-ত্যু: ছেলের লা-শ দেশে ফেরা-তে পরিবারের আ-হাজারী নলডাঙ্গায় অবৈ-ধ করাত-কল পরিচালনা ও রাস্তা প্রতিব-ন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জ-রিমানা

নলডাঙ্গায় অবৈ-ধ করাত-কল পরিচালনা ও রাস্তা প্রতিব-ন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জপ্রতিনিধিঃ

আজ ২৪ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২:৩০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার দুটি করাত-কল (স-মিল) পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিগণ বিভাগীয় বন কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স ব্যতিরেকে করাত-কল স্থাপন ও পরিচালনা করছেন। পাশাপাশি রাস্তার পাশে যত্রতত্র কাঠ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাঁরা করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর ১২ ধারা লঙ্ঘন করেন।

উক্ত অপরাধে মোঃ অমিদুল ইসলাম (৫০), পিতা: মোঃ ফায়ার হোসেন, সাং: সোনাপাতিল-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং মোঃ শামীম সরদার (৩৯), পিতা: মৃত হাতেম সরদার, সাং: পূর্ব সোনাপাতিল-কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শামীম হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ফরেস্টার মোঃ জাহিদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা সত্যেন সেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল।

জনস্বার্থ রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin