শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪১ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার নারী অঙ্গনে উচ্চ শিক্ষার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং মহিশালবাড়ী দাঃউঃ হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম দীর্ঘ ৬ মাসের অধিক সময় কাল হ্রদরোগে ভুগছিলেন। গত ১২/১০/২৬ তারিখে সিএমএইচ হাসপাতাল, ঢাকায় করোনারি এনজিও গ্রাম করে Critical TVD সনাক্ত হয়। এরপর ১৪/১১/২৬ ভর্তির পর পরের দিন সকাল ১১টায় ঢাকার প্রসিদ্ধ হাসপাতাল কন্টিনেন্টাল হাসপাতাল (ইউনাইটেড হাসপাতালে) ভর্তি হন বাংলাদেশের খ্যাতিমান কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির সফল অপারেশন সু -সম্পন্ন করেন।
পরবর্তী চিকিৎসা শেষে ২২/১১/২৬ তারিখে রিলিজ নিয়ে ছেলের বাসায় ঢাকায় পরবর্তী ফলোআপের জন্য বিশ্রামে আছেন।

মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ খাবিরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যারের সাথে ৪ দিন ছিলাম। তিনি সব সময় মাদ্রাসা কথা, এলাকাবাসীর কথা, শিক্ষকদের কথা বলতেন। ডাক্তার জাহাঙ্গীর কবির সফল অপারেন্স করেছেন, সাড়ে ৪ লাখ টাকার প্যাকেজ ছিল। হাসপাতালের সেবার মান খুবই ভাল। ডাক্তার, সেবিকাগণ খুবই আন্তরিক। সেবার মান ভারতের চেয়ে উন্নত মতে হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম এ প্রতিবেদকে জানান, আল্লাহর ইচ্ছায় মানুষের দোয়ায় আমি এখন অনেকটা ভাল আছি। আমার সংকটাপন্ন সময়ে যারা রক্ত দান করেছেন, তাদের নিকট চিরকৃতজ্ঞ, এছাড়াও আত্নীয় স্বজন, বন্ধু -বান্ধব, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের প্রতি চিরকৃতজ্ঞ । আগামী দিনগুলোতে পথ চলা যেন সহজ, সুন্দর হয় এবং আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করেন এ জন্য সবার কাছে দোয়া কামনা করি।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin