বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল আর্থিক অ-পরাধ তদন্তে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির ‎রুমায় ২ দিনের আউটরিচ মেডিকেল ক্যাম্পে ৩০২ জনকে স্বা-স্থ্যসেবা প্রদান জয়পুরহাটে রাতের আঁধারে কে-টে দিল ১০ বিঘা জমির শিমগাছ-সর্ব-স্বান্ত কৃষক যশোর রিজিয়নে ও ৪৯ বিজিবির যৌথ অভি-যানে সাড়ে ৯৭ কোটি টাকার বেশি মা-দক ও চো-রাচালানি পণ্যসহ আ-টক ৮ বই মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে এবং সুন্দর জীবন গঠনে অনু-প্রেরণা জোগায় -বিভাগীয় কমিশনার মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিত-রণ কর্মসূচির উদ্বোধন

জননি-রাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬৫ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, “জনসাধারণের নিরাপত্তা ও স্বার্থকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জননিরাপত্তা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।”

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির পৃথক সভায় সভাপতির বক্তব্যে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ময়মনসিংহ বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও উন্মুক্ত মতবিনিময় হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

এর আগে ময়মনসিংহ বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের নভেম্বর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। এতে বিবেচ্য মাস হিসেবে অক্টোবর ২০২৬-এর চোরাচালানসংক্রান্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়। সভায় বিভাগীয় টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। পরবর্তীতে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের অংশগ্রহণে নভেম্বর ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বলেন, “ময়মনসিংহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এখানকার ব্যবসায়িক পরিবেশ ও সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ব্যবসা বা চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়ারও আহবান জানান তিনি।

সভায় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা পুলিশ, এসআরবি, বিজিবি, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin