মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে কামরুজ্জামান ওরফে (জামাল মোল্লা) নামের এক বিএনপি নেতা সহ দুই কথিত সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করেছেন ইয়ার আলী নামে এক ভুক্তভোগী যুবক। যাহার মামলা নং কাশিয়ানী সি,আর -৮৬৩/২৬, তারিখ- ২২/১১/ ২০২৬ ইং। ইয়ার আলী পারুলিয়া ইউনিয়নের তিতা গ্ৰামের খোকন শেখের ছেলে।

গতকাল রোববার (২৩ নভেম্বর) কাশিয়ানী আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বর্ণনা থেকে জানা যায়, মামলার বাদীর সাথে প্রতিবেশী সোহরাব ফকিরের সাথে অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলছিলো। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সালিশের মাধ্যমে সাজাইল বাজারে বসে মিমাংসা হয়। ওই ঘটনাটিকে পুঁজি করে গত ১৬ নভেম্বর সন্ধায় পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা, কাশিয়ানীর কথিত সাংবাদিক আশরাফুজ্জামান ও ইমরান হোসেন সহ অজ্ঞাত ৭/৮ জন স্থানীয় সাজাইল বাজারের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর সামনে মব সৃষ্টি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের চাহিদা পূরণ না করলে রাজনৈতিক মামলায় নাম ঢুকিয়ে দেওয়ারও ভয়ভীতি দেখান। একপর্যায়ে তারা টাকা দিতে দুই দিনের সময় বেঁধে দেন।

মামলায় বাদী ইয়ার আলী আরো উল্লেখ করেন যে, মব সন্ত্রাস সৃষ্টি করার পরদিন মঙ্গলবার ১৭ নভেম্বর সাজাইল বাজার ব্যাংক থেকে জরুরি প্রয়োজনে ১লক্ষ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় বাহার ব্রিজের পশ্চিম পাশ থেকে আসামিরা সেই টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভিকটিমকে চাকু দেখিয়েও ভয়-ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে সাজাইল বাজার ও তিতা গ্ৰামে সরেজমিনে পরিদর্শন করে ঘটনার আংশিক সত্যতা পেয়েছে আমাদের প্রতিবেদক। তিতা গ্ৰামের ২০ এর অধিক এলাকাবাসী সাংবাদিকদের জানান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা একজন ধান্দাবাজ লোক। সে কোন কর্ম করে না, বিএনপি ক্ষমতায় আসার পর দলের নাম ভাঙ্গিয়ে এলাকার বিপদগ্রস্ত, দুর্বল ও নিরীহ মানুষেদের ফাঁদে ফেলে উৎকোচ আদায় করে। তার মূল পেশাই চাঁদাবাজি ও ধান্দাবাজি করা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাজাইল বাজারের একাধিক ব্যক্তি ও কাশিয়ানী উপজেলার বেশ কয়েকজন সাংবাদিকদের বলেন, আশরাফুজ্জামান ও ইমরান হোসেন মূল ধারার কোন সাংবাদিক নয়। তারা কার্ডধারী কথিত সাংবাদিক। কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে সাধারণ মানুষদের নিউজ করার ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এছাড়াও গ্ৰামে গ্ৰামে ঘুরে সরকার নিষিদ্ধ আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে। এ ধরনের কথিত সাংবাদিকদের জন্য মূল ধরার সাংবাদিকদের ব্যাপক বদনাম হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা কামরুজ্জামান ওরফে জামাল মোল্লা, কাশিয়ানীর সাংবাদিক আশরাফুজ্জামান ও ইমরান হোসেনের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি কাশিয়ানী আমলী আদলতে হওয়া চাঁদাবাজি মামলা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin