শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১০৮ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস-২০২৬ উদযাপন এবং একই সাথে দিবসটি উপলক্ষে এনডিডি ট্রাস্ট এর পক্ষ থেকে ০২ জন অটিজমকে উদ্যোক্তা প্রণোদনা ও ০৩ জনকে শিক্ষা প্রনোদনার চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২২নভেম্বর) দুপুরে সেরিব্রাল পলসি (CP) দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে প্রনোদনার চেক হস্তান্তর করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন-জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সমাজের সব মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব, তিনি বলেন-সমাজের কোনো মানুষ যেন অবহেলা ও বঞ্চনার শিকার না হন, সে লক্ষ্যেই বর্তমান সরকার সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবনমান উন্নয়নের পাশাপাশি তাঁদের অভিভাবক ও পরিচর্যাকারীদের সহায়তা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো: ছানোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে
উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ শাহাজাহান কবির,জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফারজানা আনসারী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আসাদুজ্জামানসহ জেলা ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচর্যায় পরিবারের সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে সাংসদ বলেন, একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সার্বক্ষণিক যত্ন নিতে গিয়ে পরিবারের সদস্যদের, বিশেষ করে মায়েদের, দিন-রাত কঠোর পরিশ্রম করতে হয়। এ দায়িত্ব পালনে তাঁদের শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। তাই শুধু শিশুদের সহায়তা করলেই চলবে না, তাঁদের অভিভাবক ও পরিচর্যাকারীদের প্রয়োজনীয় সহায়তা এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো: ছানোয়ার হোসেন জানান-
এ উদ্যোগের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ এবং তাঁদের জন্য বৈষম্যহীন ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin