বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

ময়মনসিংহ সদরে ৩ হাজার ২শত কৃষকের মাঝে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বি-তরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮০ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির ও কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২২নভেম্বর) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা ও অন্যান্য ফসলের বীজ এবং ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে মোট ৩হাজার ২০০ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

কৃষি বিভাগ জানিয়েছে-কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমির সর্বোত্তম ব্যবহার, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং দেশে ভোজ্য তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
জনগণের কল্যাণ, কৃষির উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin