সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি ময়মনসিংহের অষ্টধারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, নাটিকা ও কুইজ প্রতিযোগিতা অ-নুষ্ঠিত পারিবারিক শিক্ষা থেকে তা-মাক নিয়ন্ত্রণ প্রতিহ-ত করতে হবে-রুকুনোজ্জামান ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অ-গ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি সুজানগরে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী সড়ক দুর্ঘ-টনায় প্রাণ হা-রালেন কলেজ ছাত্র আদর সুজানগর উপজেলা জামায়াতের আমীর পুনঃনির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন গোদাগাড়ীসহ সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে বদলে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের সে-চ ব্যবস্থা প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে রাঙ্গাটুঙ্গী চ্যাম্পিয়ন নলডাঙ্গায় মাদ-কদ্রব্য সেবন  ও বিক্রির দায়ে তিন ব্যক্তির কা-রাদণ্ড ও অ-র্থদণ্ড

সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি

একটি স্থায়ী সেতুর অভাবে বছরের পর বছর ধরে নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দারা। ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি ও ভোগান্তি নিয়ে নদী পার হতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান।

সিরাজদিখান উপজেলার ১০ নম্বর বয়রাগাদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত গুদারা ঘাটটি। নদীর এক পাশে ভূইরা গ্রাম, অন্য পাশে দোসরপাড়া। ঘাটটি শুধু দুটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম নয়, বয়রাগাদি, লতব্দী ও বালুচর—এই তিন ইউনিয়নের মানুষের যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে এ ঘাট দিয়ে নদী পার হতে হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া, চাকরিজীবীদের কর্মস্থলে পৌঁছানো, ব্যবসায়ীদের পণ্য পরিবহন কিংবা জরুরি প্রয়োজনে মানুষের চলাচল—সব ক্ষেত্রেই ঘাটটির ওপর নির্ভর করতে হয়। কিন্তু স্থায়ী সেতু না থাকায় স্বাভাবিক যাতায়াতেও পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।

বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নদী পারাপারে দুর্ভোগ আরও বেশি। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের দ্রুত পারাপার নিয়েও উদ্বেগে থাকতে হয় স্বজনদের। প্রতিদিনের এই ভোগান্তি যেন এলাকাবাসীর জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি, গুদারা ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে তিনটি ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম। একই সঙ্গে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
এত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগস্থলে দীর্ঘদিনেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, প্রতিদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কবে দৃশ্যমান হবে?
এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থ ও দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভূইরা-দোসরপাড়া গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেবে। তাঁদের মতে, সেতুটি নির্মিত হলে শুধু দুটি গ্রামের নয়, তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin