শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শো-ডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮৩ Time View

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড থেকে শোডাউনটি বের করা হয়। মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে শোডাউনটি লালমোহন চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান।

বক্তব্যে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের জন্য ৭ নম্বর ওয়ার্ডে কে আপনাদের পাশে থাকবে, কার কাছে গভীর রাতেও বিপদে-আপদে সহযোগিতা পাবেন, তা বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে অনেক মুরুব্বি উপস্থিত রয়েছেন। হয়তো এখনো আপনাদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে কথা দিতে পারি, আমি মেম্বার হই বা না হই, সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।

শোডাউনে স্থানীয় বাসিন্দা ও মো. ফোরকানের সমর্থকরা অংশ নেন। মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin