
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেছেন, ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী শিক্ষাবান্ধব ও সম্ভাবনাময় নগরী। কিন্তু আজ আমাদের তরুণ সমাজ ও পরিবারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদক বা তামক। মাদক সেবনের প্রথম ধাপই তামাক, এটি কেবল একটি আইনশৃঙ্খলা বা স্বাস্থ্যগত সমস্যা নয়; যা একটি পরিবারকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়, একটি মেধাবী জীবনকে অন্ধকারে ঠেলে দেয় এবং পুরো সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগর পর্যায়ে সচেতনতা ও সামাজিক উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে যেকোনো অভিযানের আগে তামাকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নিজ নিজ পরিবার থেকে।
এছাড়াও তিনি আরও বলেন, সিটি করপোরেশনের বরাদ্দকৃত অর্থ দিয়ে কয়েকটি স্কুলে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করা ও পাশাপাশি আরো সচেতনতা মূলক পরিকল্পনা করে কাজ করা হবে । শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী অর্থ বছরে তামাক বিরোধী কার্যক্রম পরিচালনা জন্য বর্তমান বরাদ্দ থেকে আরো বরাদ্দ রেখে কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করা হবে। তামাকজাত দ্রব্য বিক্রয় দোকানে লাইসেন্স দেওয়া ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আলোচনা সভায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর আওতায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা (ঞঅচঝ ইধহ) নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধ এবং পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করার বিধান রয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)-এর আয়োজনে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ,কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-১, শেখ জাহিদ হাসান প্রিন্স, অঞ্চল-২ নাহিদ হাসান খান, অঞ্চল-৩ ফৌজিয়া নাজনীন, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব উল আহসান, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ.এইচ.এম আরিফুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর মো: জাবেদ ইকবাল, নাটাব সেক্রেটারী মোশাররফ হোসেন, প্রজেক্ট ম্যানেজার মো: ফিরোজ আহাম্মদ, প্রোগ্রাম অফিসার মো: রবিউল ইসলাম প্রমুখ।