শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

এসআরবি-১৩ এর অভি-যানে স পঞ্চগড়ের বোদা পৌর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫০ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী,অবৈধ অস্ত্রধারী, মানব-পাচারকারী, চোরাচালানকারী ,হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে এসআরবির প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তালিকাভুক্ত চাঁদাবাজ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোদা উপজেলার তথ্য ও গবেষণা সম্পাদক এবং বোদা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রশিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদুল পঞ্চগড় জেলার বোদা থানাধীন জমাদারপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ চৌকস আভিযানিক দল ২০ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১০.৪০ ঘটিকায় সময় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন কেসাডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে পঞ্চগড় জেলার বোদা থানার সন্ত্রাস বিরাধী আইনের দুইটি মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত চাঁদাবাজ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বোদা উপজেলার তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, এবং বোদা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রশিদুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী, রাষ্ট্রের প্রচলিত আইন অমান্যকারী ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin