রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গৌরনদীতে কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগ নেতা আট-ক নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ তাড়াশের ঝুরঝুরি বাজারে আ-ধুনিক সেবার নতুন দুয়ার ‎ঘূর্ণি-ঝড় আকভানের প্রভাবে ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ‎পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার ও নানা অ-নিয়মের অভিযোগ ‎বৃষ্টিতে কলাপাতা মাথায় পথচারী; গ্রামবাংলার চি-রায়ত দৃশ্য গোদাগাড়ীতে ২ বিদেশি পি-স্তলসহ দম্পতি আট-ক রাজশাহীতে পাঁকা আমন ধান ও শীতকালীন সবজি নিয়ে চরম বিপাকে কৃষক, পানিতে ডুবে যাচ্ছে ক্ষেতলালে ধানক্ষেত থেকে নি-খোঁজ অটোভ্যান চালকের ম-রদেহ উদ্ধার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে ভাবখালীর গ্রাম-গঞ্জে রফিকুল আলম শামীম

নবী ও রাসূল দাবী ভ-ন্ডপীর ইসহাকের ফাঁ-সির দাবীতে বিক্ষো-ভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭১ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

‎নিজেকে রাসূল দাবী করা ইসহাক আলীর (৫৪) ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি। শনিবার দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাট হতে বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।

‎এর আগে বৃহস্পতিবার নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে তাকে পুলিশ গ্রেপ্তার করে সাইবার সুরক্ষা আইনে শুক্রবার জেলা কারাগারে পাঠায়। 

গ্রেফতার কৃত ইসহাক আলী কিশোরগঞ্জ  উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে।

‎এ ঘটনায় শনিবার দুপুরে বাহাগিলী শুকান ডাংগার হাটে মানববন্ধন শেষে দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তায় বিক্ষোভ মিছিল করে স্থানীয়  ধর্মপ্রাণ মুসল্লীগণ।

বিক্ষোভ ও মানববন্ধনে ভন্ডপীর ইসহাকের ফাঁসির দাবী জানান মুসল্লীগণ।

‎ নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস বলেন, সাইবার সুরক্ষা আইনে মামলায় অভিযুক্ত ইসহাককে গ্ৰেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin